মঙ্গলবার ২২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

চট্টগ্রামে ‘জলাবদ্ধতা নেই’ বিতর্কের মাঝেই জলাবদ্ধতা নিরসনে চসিক মেয়রের জরুরীভিত্তিতে ৬ কমিটি গঠন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ ১৬ মে ২০২৬ ১১:২৭ এ.এম

চট্টগ্রামে ‘জলাবদ্ধতা নেই’ বিতর্কের মাঝেই জলাবদ্ধতা নিরসনে চসিক মেয়রের জরুরীভিত্তিতে ৬ কমিটি গঠন চট্টগ্রামে ‘জলাবদ্ধতা নেই’ বিতর্কের মাঝেই জলাবদ্ধতা নিরসনে চসিক মেয়রের জরুরীভিত্তিতে ৬ কমিটি গঠন

চট্টগ্রামে ‘জলাবদ্ধতা নেই’ বিতর্কের মাঝেই জলাবদ্ধতা নিরসনে চসিক মেয়রের জরুরীভিত্তিতে ৬ কমিটি গঠন

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

 

চট্টগ্রাম নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদার করতে ৬টি পৃথক কমিটি গঠন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। খাল, ড্রেন, নালা ও জলাবদ্ধতাপ্রবণ এলাকাভিত্তিক এসব কমিটিকে দ্রুত মাঠে নেমে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বর্ষার আগেই দৃশ্যমান অগ্রগতি আনতে কঠোর তদারকির কথাও জানিয়েছেন তিনি।

সোমবার (৪ মে) চসিক কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রকৌশল বিভাগ, পরিচ্ছন্নতা বিভাগ, তদারকি কর্মকর্তা এবং ওয়ার্ডভিত্তিক দায়িত্বপ্রাপ্তদের নিয়ে নগরের জলাবদ্ধতা পরিস্থিতির বাস্তব চিত্র পর্যালোচনা করা হয়। বিভিন্ন খাল, ড্রেন, কালভার্ট ও সংযোগ নালার বর্তমান অবস্থা তুলে ধরে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মেয়র।

গঠিত কমিটিগুলোর সার্বিক কার্যক্রম তদারকি করবেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং প্রধান প্রকৌশলী আনিসুর রহমান।

খাল ও এলাকা অনুযায়ী কমিটিগুলোর দায়িত্ব বণ্টন করা হয়েছে। হিজরা খাল, জামাল খান খাল, রামপুর খাল, গুলজার খাল, মনোহরখালী খাল এবং চাঁদগাঁও-মুরাদপুর এলাকা নিয়ে পৃথক কমিটি গঠন করা হয়। এসব কমিটিতে সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া চট্টগ্রাম ওয়াসার সঙ্গে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মো. আশরাফুল আমিন ও প্রধান প্রকৌশলী আনিসুর রহমানকে। জলাবদ্ধতা নিরসনের প্রকৌশলগত কার্যক্রমে পরামর্শ দেবেন প্রকৌশলী দেলোয়ার মজুমদার।

এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী শাহ আলম সম্প্রতি মন্তব্য করেছিলেন, চট্টগ্রামে কোনো জলাবদ্ধতা নেই, বরং সাময়িক জলজট সৃষ্টি হয়েছিল। তবে বাস্তবে সাম্প্রতিক দুদিনের বৃষ্টিতে নগরের প্রবর্তক মোড়, চকবাজার, মুরাদপুর, বহদ্দারহাটসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছে এবং বহু দোকানপাট ডুবে গিয়ে ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়।

এমন বাস্তবতার মধ্যে জলাবদ্ধতা নিরসনে জরুরি ভিত্তিতে নতুন করে ৬টি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে—যদি জলাবদ্ধতা না-ই থাকে, তবে এ ধরনের তড়িৎ উদ্যোগ কেন প্রয়োজন হলো।

সভায় মেয়র বলেন, নগরের জলাবদ্ধতা নিরসনে আর কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। কোথায় সমস্যা, কোন খাল বা ড্রেন বন্ধ, কোথায় নির্মাণসামগ্রী পানিপ্রবাহে বাধা সৃষ্টি করছে—এসব দ্রুত চিহ্নিত করে সমাধান করতে হবে।

তিনি বিশেষভাবে চাকতাই, মুরাদপুর, রামপুর খাল, আছদগঞ্জ খাল, গাউছিয়া রোড, রূপসা বেকারি এলাকা, গুলজার খাল ও মাদারবাড়ী এলাকার জলাবদ্ধতার বিষয় তুলে ধরেন। অনেক স্থানে খাল ও ড্রেনে নির্মাণসামগ্রী পড়ে থাকায় পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে জানিয়ে সেগুলো দ্রুত অপসারণের নির্দেশ দেন তিনি।

রামপুর ও আছদগঞ্জ খাল এলাকার দুরবস্থার কথা উল্লেখ করে মেয়র জানান, তিনি নিজে সরেজমিনে গিয়ে মানুষের দুর্ভোগ দেখেছেন। খালের মুখে নির্মাণসামগ্রী পড়ে থাকা এবং সড়কের খারাপ অবস্থার কারণে চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। বর্ষার আগে অন্তত অস্থায়ীভাবে হলেও চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

পরিচ্ছন্নতা বিভাগের কার্যক্রম নিয়েও কঠোর অবস্থান নেন মেয়র। তিনি বলেন, নগরের ৪১টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম সরাসরি তদারকি করা হবে। যারা দায়িত্ব পালনে গাফিলতি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৩ হাজার রেইনকোট সরবরাহ করা হবে এবং প্রয়োজনে নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে। শহর পরিষ্কার রাখতে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় বিভিন্ন জলাবদ্ধতাপ্রবণ এলাকার জন্য পৃথকভাবে দায়িত্ব বণ্টন করা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সরেজমিনে গিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আরও খবর

news image

কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ

news image

ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি

news image

বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান

news image

বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডে মেয়র প্রার্থী আলহাজ্ব

news image

দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে

news image

‎আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

news image

ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ

news image

নীলফামারীর চড়াইখোলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

news image

বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)

news image

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব: জিম্মি সেবাগ্রহীতারা, নেপথ্যে দালাল-সিন্ডিকেট 

news image

নৌযান আর মানুষের কোলাহলে আবার কি ছুটবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী

news image

খোলা বার্তায় সংবাদ প্রকাশের পর সাত দিনের ধার করা হুইলচেয়ারের পর এবার নিজের হুইলচেয়ার পেলেন রায়গঞ্জের আবুল কালাম

news image

দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

news image

জনপ্রিয়তায় সবার চেয়ে এগিয়ে মেম্বার প্রার্থী এস. এম. দেলোয়ার হোসেন

news image

রাজাপুরের তৃণমূল নেতা-কর্মীরা "নাছিম সোহেল"-কে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেখতে চান

news image

মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন

news image

ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা

news image

জেএফকে বিমানবন্দরে হাবিবুর রহমান সেলিম রেজাকে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির ফুলেল শুভেচ্ছা

news image

গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি

news image

বেলকুচিতে রাতের আঁধারে নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ,প্রায় ৬ লক্ষ টাকা ক্ষতির অভিযোগ -

news image

নেত্রকোনায় ধান সংগ্রহে অনিয়ম: গুদাম কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

news image

গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

news image

এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি

news image

‎বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু

news image

কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী বাড়িতে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ আরম্ভ

news image

৩৭ বছর ধরে ব্যবসা, কখনো পঁচা মাংস বিক্রি করিনি — সংবাদ সম্মেলনে আরাদন মিয়া

news image

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ

news image

বান্দরবানের রুমায় কিশোরী ধর্ষণের অভিযোগে চার যুবক (আটক)

news image

"ময়মনসিংহে জেলা প্রশাসকের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-

news image

শিক্ষক সংকটের কারণে নিয়মিত ক্লাস হচ্ছে না নেত্রকোনা সরকারি কলেজে,শিক্ষক মাত্র দুজন