বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: ১৬ মে ২০২৬ ১০:৫৪ এ.এম
বীরগঞ্জে কৃষকের ভুট্টা লুট ও পটল গাছ কাটার অভিযোগ
বীরগঞ্জে কৃষকের ভুট্টা লুট ও পটল গাছ কাটার অভিযোগ
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধ ও দীর্ঘদিনের পূর্বশত্রুতার জেরে এক কৃষকের প্রায় ১০০ মন ভুট্টা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। একই ঘটনায় চুক্তিভিত্তিক চাষ করা পটল ক্ষেতের গাছ কেটে দেওয়ার ঘটনাও সামনে এসেছে। একের পর এক ফসল নষ্ট ও লুটপাটের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী কৃষক উপজেলার ১০ নং মোহনপুর ইউনিয়নের জোতরুঘু গ্রামের রবিউল ইসলাম এ ঘটনায় বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি ১৫ জনের নাম উল্লেখসহ আরও ২০ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রবিউল ইসলাম প্রায় ৯৫ শতক জমিতে ভুট্টা চাষ করেছিলেন। গত ৮ মে ভোরে সংঘবদ্ধ একটি দল তার ক্ষেত থেকে প্রায় ১০০ মন ভুট্টা কেটে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা।
ভুক্তভোগীর দাবি, পার্শ্ববর্তী কৃষ্ণপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে আসাদুর রহমান লালু ও মৃত কিসামত মোল্লার ছেলে আলমাস মুহুরীর নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বিরোধ চলছিল বলেও জানান তিনি।
কৃষক রবিউল ইসলাম বলেন, “ক্রয় সূত্রে জমিটি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। কিন্তু ভুয়া কাগজপত্রের মাধ্যমে অন্যপক্ষ আরএস জরিপে জমি নিজেদের নামে নেওয়ার চেষ্টা করছে। আমি আদালতে সংশোধনী মামলা করার পর থেকেই বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এখন আমার ক্ষেতের সব ভুট্টা কেটে নিয়ে গেছে।”
তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা জোরপূর্বক তার জমিতে একটি ঘর নির্মাণ করেছে এবং বিভিন্ন সময় চাষাবাদে বাধা দিয়ে আসছে।
এদিকে, রবিউল ইসলামের স্ত্রী আমিনা খাতুন জানান, চলতি বছরের জানুয়ারি মাসেও তাদের রসুন, পেঁয়াজ, লাউ ও গাজরের গাছ কেটে ফেলা হয়েছিল। এরপর ৮ মে ভোরে ভুট্টা কেটে নেওয়ার ঘটনা ঘটে। সর্বশেষ ১২ মে চুক্তিভিত্তিক চাষ করা পটল ক্ষেতের সব গাছ কেটে দেওয়া হয়েছে।
তিনি বলেন, “আমাদের পরিবারকে নিয়মিত ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। থানায় অভিযোগ করলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।”
জমির বর্গাচাষী আকবর আলী বলেন, তিনি চুক্তিভিত্তিকভাবে ওই জমিতে পটল চাষ করেছিলেন। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা সব পটল গাছ কেটে ফেলেছে। এতে তার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, একই পরিবারের ফসল বারবার নষ্ট ও লুটপাটের ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ১০ নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিনুর রহমান চৌধুরী শাহীন বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ আমাকে লিখিত বা মৌখিকভাবে অবহিত করেনি। তাই ঘটনার বিস্তারিত সম্পর্কে আমার জানা নেই।”
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ভুক্তভোগী পক্ষের লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা
কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ
ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি
বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান
বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডে মেয়র প্রার্থী আলহাজ্ব
দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে
আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির
ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ
নীলফামারীর চড়াইখোলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)
গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব: জিম্মি সেবাগ্রহীতারা, নেপথ্যে দালাল-সিন্ডিকেট
নৌযান আর মানুষের কোলাহলে আবার কি ছুটবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী
খোলা বার্তায় সংবাদ প্রকাশের পর সাত দিনের ধার করা হুইলচেয়ারের পর এবার নিজের হুইলচেয়ার পেলেন রায়গঞ্জের আবুল কালাম
দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জনপ্রিয়তায় সবার চেয়ে এগিয়ে মেম্বার প্রার্থী এস. এম. দেলোয়ার হোসেন
রাজাপুরের তৃণমূল নেতা-কর্মীরা "নাছিম সোহেল"-কে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেখতে চান
মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন
ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা
জেএফকে বিমানবন্দরে হাবিবুর রহমান সেলিম রেজাকে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির ফুলেল শুভেচ্ছা
গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি
বেলকুচিতে রাতের আঁধারে নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ,প্রায় ৬ লক্ষ টাকা ক্ষতির অভিযোগ -
নেত্রকোনায় ধান সংগ্রহে অনিয়ম: গুদাম কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি
বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু
কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী বাড়িতে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ আরম্ভ
৩৭ বছর ধরে ব্যবসা, কখনো পঁচা মাংস বিক্রি করিনি — সংবাদ সম্মেলনে আরাদন মিয়া
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
বান্দরবানের রুমায় কিশোরী ধর্ষণের অভিযোগে চার যুবক (আটক)
"ময়মনসিংহে জেলা প্রশাসকের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-
শিক্ষক সংকটের কারণে নিয়মিত ক্লাস হচ্ছে না নেত্রকোনা সরকারি কলেজে,শিক্ষক মাত্র দুজন