এ.এস.এম হামিদ হাসান কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: ২০ এপ্রিল ২০২৬ ১১:৫২ এ.এম
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কটিয়াদী'র যুবক আলমগীর নিহত
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কটিয়াদী'র যুবক আলমগীর নিহত
এ.এস.এম হামিদ হাসান
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো.আলমগীর (২৮) নামে এক বাংলাদেশি প্রবাসী যুবক নিহত হয়েছেন।
গত শনিবার (১৮ এপ্রিল) সৌদি সময় অনুযায়ী ভোর ৬টার দিকে ডিউটিরত অবস্থায় রাস্তা পরিষ্কার করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর ভাট্টা গ্রামের বাসিন্দা রমজান মিয়ার বড় ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
পারিবারিক সূত্রে জানা গেছে, আলমগীর সৌদি আরবের আলিয়ান কোম্পানিতে কর্মরত ছিলেন। প্রায় দেড় বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ঋণের বোঝা মাথায় নিয়ে তিনি প্রবাসে পাড়ি জমান। শনিবার ভোরে কর্মস্থলে দায়িত্ব পালনকালে একটি দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোম্পানির ফোরম্যানের মাধ্যমে নিহতের পরিবারটি এই মর্মান্তিক মৃত্যুর সংবাদ পায়।
নিহতের ছোট ভাই মো. রুবেল মিয়া বলেন, “ফোরম্যান আমাদের ফোন করে বড় ভাইয়ের মৃত্যুর খবর জানিয়েছেন। এখন আমাদের একমাত্র চাওয়া, সরকার যেন দ্রুত সময়ের মধ্যে আমার বড় ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দেন।”
নিহত আলমগীরের স্ত্রী স্বামীর মৃত্যুর খবরে পাগল প্রায় হয়ে দিশেহারা হয়ে পড়েছেন। তিনি স্থানীয় সংসদ সদস্য এবং সরকারের কাছে দাবি জানান তার স্বামীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দেন।
নিহত আলমগীরের মা সন্তান হারানোর বেদনায় পাগলের মতো আহাজারি করতে দেখা যায়। তার মা বলেন, সরকারের কাছে আমার একটিই অনুরোধ - তারা যেন দ্রুত আমার ছেলের মৃতদেহটি দেখার ব্যবস্থা করে দেন।
স্থানীয় এলাকাবাসীরা বলেন, অনেক দেন দেনা করে অনেক স্বপ্ন নিয়ে তারা তাদের বড়ো সন্তানকে প্রবাসে পাঠিয়েছেন। কিন্তু তার মৃত্যুতে তাদের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে।
জরাজীর্ণ টিনের ছোট ঘরে তাদের বসবাস। এ মূহুর্তে একমাত্র উপার্জনক্ষম ছেলেটিকে হারিয়ে তারা হতবিহ্বল হয়ে পড়েছে। কিভাবে ঋণ পরিশোধ করবে আর কিভাবে সংসার চালাবে।
স্থানীয় ব্যক্তিদের প্রত্যাশা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রধানমন্ত্রীর কিছু আর্থিক সহযোগিতায় হয়তো এই অসহায় পরিবারটির মুখে একটু হাসি ফোটাতে বিশেষ ভূমিকা পালন করতে পারেন।
অন্যদিকে উপার্জনক্ষম ছেলেটিকে হারিয়ে তার পরিবার হতবিহ্বল হয়ে পড়েছে অন্য দিকে তার এই মৃত্যুর সংবাদে এলাকায় শোকের মাতম চলছে।
নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান।
শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ একজন আটক
সর্বশেষ আপডেট -- গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংসতা এমপি সেলিমের বাড়ি ও
খুলনায় বাবাকে বাঁচাতে গিয়ে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ছেলে
নেত্রকোনায় খনন ও দখল দূষণের শিকার এক সময়ের খরস্রোতা ঐতিহ্যবাহী মগড়া নদী
শেরপুরে জীবনের নিরাপত্তা চেয়ে ১৭ পরিবারের মানববন্ধন শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিল দুর্বৃত্তরা
কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার
সিরাজগঞ্জের তিনটি উপজেলায় পাকা সড়কে কাদা মাটির প্রলেপ, দুর্ঘটনার আশস্ক
কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
নবীনগরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড
নেত্রকোনার হাওরে ফসলহানির পর এবার বিদ্যালয়ের ‘ফি-বাণিজ্য’, দিশেহারা অভিভাবকরা
বারহাট্টায় তীব্র জনবল সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম, জোড়াতালিতে চলছে অফিস
মনিগ্রামে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
বারহাট্টায় কেন্দ্রীয় আ.লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব
রাজনৈতিক উত্তেজনার পর টুঙ্গিপাড়ায় ফিরছে স্বস্তির পরিবেশ
ঘূর্ণিঝড়ের প্রভাবে সিরাজগঞ্জে বৃষ্টি ও ঘন কুয়াশা, বাড়ছে শীতের অনুভূতি
সূর্যের দেখা নেই দুই দিন, কুড়িগ্রামে বাড়ছে শীতের অনুভূতি
বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে কারসাজি
নবীনগরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১
লালমনিরহাটে কাজীদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত
কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড
খুলনা জিলা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল
মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার
কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু
আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের অভিযানে ৭৯ বোতল ইস্কাফসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রাম জেলা পুলিশের ০২ জন সদস্যের পদোন্নতি ও র্যাংক ব্যাজ পরিধান
দামুড়হুদায় ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১০ দামুড়হুদা :(১৬-১১-২০২৬)