মো: সিমান্ত তালুকদার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৬ ০৫:২৫ পি.এম
রায়গঞ্জে শুভ নববর্ষ পালন এবং সারাদিনব্যাপী সংস্কৃতিক অনুষ্ঠান।
রায়গঞ্জে শুভ নববর্ষ পালন এবং সারাদিনব্যাপী সংস্কৃতিক অনুষ্ঠান।
মো: সিমান্ত তালুকদার
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্যাপন
উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে উদ্যাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। নতুন বছরের প্রথম দিন মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী কর্মসূচি।
সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় বের করা হয় এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। রঙিন ব্যানার, ফেস্টুন ও বৈশাখী সাজে সজ্জিত শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
পাশাপাশি ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয় ও সরকারি বেগম নূরুণ নাহার তর্কবাগীশ অনার্স কলেজ-এর উদ্যোগেও দিনটি পালিত হয় নানা আয়োজনে। সকালে বের করা হয় বৈশাখী র্যালি, যেখানে ধ্বনিত হয়—
"এসো হে বৈশাখ, এসো এসো"।
কলেজের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় বাংলা নববর্ষ উপলক্ষ্যে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। “করাতীর্ণ সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বৈশাখী মেলা, গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং পান্তা-ইলিশসহ বাঙালির ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। মেলায় স্থানীয় বিভিন্ন স্টলে গ্রামীণ পণ্য ও মুখরোচক খাবারের সমাহার দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে।
এদিকে রায়গঞ্জ উপজেলা সদর মহিলা ডিগ্রি কলেজেও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয় এবং নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকসংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে তুলে ধরা হয় বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক। এতে নতুন প্রজন্মের মধ্যে সংস্কৃতির প্রতি আগ্রহ আরও জোরদার হয়।
তাছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনও নিজ নিজ উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন করে, যা পুরো রায়গঞ্জজুড়ে এক আনন্দ, সম্প্রীতি ও ঐতিহ্যের মিলনমেলায় পরিণত হয়।
সব মিলিয়ে উৎসবের আমেজে রায়গঞ্জবাসী বরণ করে নেয় বাংলা নববর্ষ ১৪৩৩।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক
কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ
ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি
বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান
বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডে মেয়র প্রার্থী আলহাজ্ব
দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে
আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির
ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ
নীলফামারীর চড়াইখোলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)
গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব: জিম্মি সেবাগ্রহীতারা, নেপথ্যে দালাল-সিন্ডিকেট
নৌযান আর মানুষের কোলাহলে আবার কি ছুটবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী
খোলা বার্তায় সংবাদ প্রকাশের পর সাত দিনের ধার করা হুইলচেয়ারের পর এবার নিজের হুইলচেয়ার পেলেন রায়গঞ্জের আবুল কালাম
দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জনপ্রিয়তায় সবার চেয়ে এগিয়ে মেম্বার প্রার্থী এস. এম. দেলোয়ার হোসেন
রাজাপুরের তৃণমূল নেতা-কর্মীরা "নাছিম সোহেল"-কে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেখতে চান
মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন
ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা
জেএফকে বিমানবন্দরে হাবিবুর রহমান সেলিম রেজাকে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির ফুলেল শুভেচ্ছা
গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি
বেলকুচিতে রাতের আঁধারে নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ,প্রায় ৬ লক্ষ টাকা ক্ষতির অভিযোগ -
নেত্রকোনায় ধান সংগ্রহে অনিয়ম: গুদাম কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি
বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু
কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী বাড়িতে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ আরম্ভ
৩৭ বছর ধরে ব্যবসা, কখনো পঁচা মাংস বিক্রি করিনি — সংবাদ সম্মেলনে আরাদন মিয়া
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
বান্দরবানের রুমায় কিশোরী ধর্ষণের অভিযোগে চার যুবক (আটক)
"ময়মনসিংহে জেলা প্রশাসকের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-