নীলফামারীর প্রতিনিধি শহিদুল ইসলাম ১২ এপ্রিল, ২০২৬ ১২ এপ্রিল ২০২৬ ১১:৪৮ পি.এম
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে ১১ দলীয় জোটের বিশাল বিক্ষোভ মিছিল।
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে ১১ দলীয় জোটের বিশাল বিক্ষোভ মিছিল।
নীলফামারীর প্রতিনিধি শহিদুল ইসলাম ১২ এপ্রিল, ২০২৬
গণভোটের রায় কার্যকর এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে উত্তাল হয়ে উঠেছে নীলফামারী। আজ রোববার বিকেলে জেলা শহরে ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৫:৩০ মিনিটে নীলফামারী বড় বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে গুরুত্বপূর্ণ চৌরঙ্গী মোড়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার এবং নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ।
এছাড়াও উপস্থিত ছিলেন:
ডা. কামরুজ্জামান দর্পণ: নেতা, এনসিপি (নীলফামারী জেলা শাখা)।
মাওলানা সাদ্দাম সালাম: সভাপতি, ১১ দলীয় জোট (নীলফামারী জেলা)।
মাওলানা আব্দুস সালাম জেলা সভাপতি, বাংলাদেশ খেলাফত আন্দোলন।
মাওলানা আন্তাজুল ইসলাম সেক্রেটারি, নীলফামারী জেলা জামায়াত।
সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, উপজেলা আমীর মাওলানা আবু হানিফা শাহ, আবুল বাশার, অ্যাডভোকেট আনিসুজ্জামান আজাদ, আহমদ রায়হানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আসমাবেশে নীলফামারী-১ আসনের সদস্য ও নীলফামারীর জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার বলেন, "জনগণ গণভোটের মাধ্যমে তাদের রায় জানিয়ে দিয়েছে। জুলাই সনদ আমাদের অস্তিত্বের লড়াই। এই সনদ দ্রুত বাস্তবায়ন না হলে ছাত্র-জনতাকে সাথে নিয়ে আবারও রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সরকারকে জনগণের আকাঙ্ক্ষা বুঝতে হবে।"
নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ তার বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "বিএনপি নির্বাচনের আগে জুলাই সনদের প্রতিশ্রুতি দিয়ে জনগণের ভোট নিয়েছে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তারা এখন জনগণের সাথে তামাশা শুরু করেছে। প্রতিশ্রুতি ভঙ্গ করলে জনগণ আপনাদের ক্ষমা করবে না।"
এনসিপি ও অন্যান্য নেতৃবৃন্দের দাবি
এনসিপি নেতা ডা. কামরুজ্জামান দর্পণ বলেন, "আমরা কোনো আপস করতে আসিনি। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ১১ দলীয় জোট রাজপথ ছাড়বে না। এটি কেবল আমাদের দাবি নয়, এটি সাধারণ মানুষের প্রাণের দাবি।"
অন্যান্য বক্তারা জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানান এবং বলেন, কোনো ষড়যন্ত্রই এই সনদ বাস্তবায়নের পথ রুখতে পারবে না। সবাই ধন্যবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল শেষ করেন।
কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ
ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি
বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান
বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডে মেয়র প্রার্থী আলহাজ্ব
দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে
আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির
ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ
নীলফামারীর চড়াইখোলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)
গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব: জিম্মি সেবাগ্রহীতারা, নেপথ্যে দালাল-সিন্ডিকেট
নৌযান আর মানুষের কোলাহলে আবার কি ছুটবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী
খোলা বার্তায় সংবাদ প্রকাশের পর সাত দিনের ধার করা হুইলচেয়ারের পর এবার নিজের হুইলচেয়ার পেলেন রায়গঞ্জের আবুল কালাম
দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জনপ্রিয়তায় সবার চেয়ে এগিয়ে মেম্বার প্রার্থী এস. এম. দেলোয়ার হোসেন
রাজাপুরের তৃণমূল নেতা-কর্মীরা "নাছিম সোহেল"-কে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেখতে চান
মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন
ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা
জেএফকে বিমানবন্দরে হাবিবুর রহমান সেলিম রেজাকে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির ফুলেল শুভেচ্ছা
গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি
বেলকুচিতে রাতের আঁধারে নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ,প্রায় ৬ লক্ষ টাকা ক্ষতির অভিযোগ -
নেত্রকোনায় ধান সংগ্রহে অনিয়ম: গুদাম কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি
বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু
কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী বাড়িতে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ আরম্ভ
৩৭ বছর ধরে ব্যবসা, কখনো পঁচা মাংস বিক্রি করিনি — সংবাদ সম্মেলনে আরাদন মিয়া
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
বান্দরবানের রুমায় কিশোরী ধর্ষণের অভিযোগে চার যুবক (আটক)
"ময়মনসিংহে জেলা প্রশাসকের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-
শিক্ষক সংকটের কারণে নিয়মিত ক্লাস হচ্ছে না নেত্রকোনা সরকারি কলেজে,শিক্ষক মাত্র দুজন