মঙ্গলবার ২২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

রায়গঞ্জ ধানগড়া ফুটবলার্স কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ফাইনাল খেলা

রায়গঞ্জ  ধানগড়া ফুটবলার্স কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ফাইনাল খেলা রায়গঞ্জ ধানগড়া ফুটবলার্স কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ফাইনাল খেলা

রায়গঞ্জ ধানগড়া ফুটবলার্স কর্তৃক আয়োজিত

ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ফাইনাল খেলা 

 

মো: সিমান্ত তালুকদার 

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

 

 

"মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি"—এই স্লোগানে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়ায় অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমকালো ফাইনাল খেলা।

 

ধানগড়া ফুটবলার্সের আয়োজনে ফাইনাল ম্যাচটি ১১ এপ্রিল ২০২৬ (শনিবার) বিকাল ৩:০০ ঘটিকায় ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

 খেলায় মুখোমুখি হয় ধানগড়া ফুটবল একাডেমি ও গুণগাঁতী আদর্শ ফুটবল একাডেমী।

খেলা শুরু হওয়ার পর থেকেই দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচের প্রথম গোলটি হয়। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে খেলার উত্তেজনা বাড়িয়ে তোলে খেলোয়াড়রা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত ধানগড়া ফুটবল একাডেমী চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে জয়লাভ করে।

 

ম্যাচে তালহা ও সজিব গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের অসাধারণ পারফরম্যান্সে দর্শকরা মুগ্ধ হন।

 

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার হিসেবে ৬,০০০ টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে ৪,০০০ টাকা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ মোঃ দুলাল হোসেন খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, রায়গঞ্জ উপজেলা বিএনপি।

 

 উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল্লাহ ইবনে সাঈদ (সজল), সদস্য সচিব, রায়গঞ্জ উপজেলা ছাত্রদল 

 

এবং মোঃ আব্দুর রাজ্জাক জুয়েল, সাবেক সভাপতি, রায়গঞ্জ উপজেলা ছাত্রদল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ শামছুল ইসলাম, মো: হাতেম আলী সুজন, মোঃ রাশেদুল হাসান মিরন, ডা. কে এইচ মুরাদ, ডা. মাহমুদুল হক মাহমুদ, মোঃ মাকসুদুল হাসান সোহান, মো: গোলাম মোস্তাকিন, মোঃ খায়রুল হাসান সুজন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রনি আবু হানিফা আকন্দ এবং ডা. মোঃ সাইফ-উদ্দিন আহমেদ সহ আরো অনেকেই ছিলো।

 

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তমাল সরকার এবং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আল মামুন। পুরো আয়োজনটি পরিচালনা করে ধানগড়া ফুটবলার্স, ধানগড়া রায়গঞ্জ পৌরসভা, সিরাজগঞ্জ।

 

উদ্বোধক মোঃ সাইফুল্লাহ ইবনে সাঈদ (সজল) বলেন:

“যুব সমাজকে সুস্থ ও সুন্দর রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমরা চাই এই ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন হোক এবং আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ুক।”

 

 

বিশেষ অতিথি আলহাজ্ব মোঃ শামছুল ইসলাম বলেন:

“মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি আয়োজকদের এমন সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানাই। পাশাপাশি বিএনপি সবসময় তরুণ সমাজের উন্নয়ন ও খেলাধুলার প্রসারে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক উদ্যোগের পাশে থাকবে।”

 

প্রধান মেহমান তার বক্তব্যে বলেন, “যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ পথে পরিচালিত করবে।”

উৎসবমুখর পরিবেশে দর্শকদের উপস্থিতিতে পুরো আয়োজনটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও প্রাণবন্ত।

আরও খবর

news image

কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ

news image

ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি

news image

বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান

news image

বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডে মেয়র প্রার্থী আলহাজ্ব

news image

দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে

news image

‎আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

news image

ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ

news image

নীলফামারীর চড়াইখোলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

news image

বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)

news image

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব: জিম্মি সেবাগ্রহীতারা, নেপথ্যে দালাল-সিন্ডিকেট 

news image

নৌযান আর মানুষের কোলাহলে আবার কি ছুটবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী

news image

খোলা বার্তায় সংবাদ প্রকাশের পর সাত দিনের ধার করা হুইলচেয়ারের পর এবার নিজের হুইলচেয়ার পেলেন রায়গঞ্জের আবুল কালাম

news image

দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

news image

জনপ্রিয়তায় সবার চেয়ে এগিয়ে মেম্বার প্রার্থী এস. এম. দেলোয়ার হোসেন

news image

রাজাপুরের তৃণমূল নেতা-কর্মীরা "নাছিম সোহেল"-কে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেখতে চান

news image

মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন

news image

ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা

news image

জেএফকে বিমানবন্দরে হাবিবুর রহমান সেলিম রেজাকে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির ফুলেল শুভেচ্ছা

news image

গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি

news image

বেলকুচিতে রাতের আঁধারে নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ,প্রায় ৬ লক্ষ টাকা ক্ষতির অভিযোগ -

news image

নেত্রকোনায় ধান সংগ্রহে অনিয়ম: গুদাম কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

news image

গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

news image

এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি

news image

‎বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু

news image

কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী বাড়িতে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ আরম্ভ

news image

৩৭ বছর ধরে ব্যবসা, কখনো পঁচা মাংস বিক্রি করিনি — সংবাদ সম্মেলনে আরাদন মিয়া

news image

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ

news image

বান্দরবানের রুমায় কিশোরী ধর্ষণের অভিযোগে চার যুবক (আটক)

news image

"ময়মনসিংহে জেলা প্রশাসকের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-

news image

শিক্ষক সংকটের কারণে নিয়মিত ক্লাস হচ্ছে না নেত্রকোনা সরকারি কলেজে,শিক্ষক মাত্র দুজন