মো: সিমান্ত তালুকদার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ০৬ এপ্রিল ২০২৬ ১১:৪৭ এ.এম
সংবাদ সম্মেলনে শহীদ ও জুলাই যোদ্ধা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জুলাই বিপ্লবীদের অন্তর্ভুক্ত করেই আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান
সংবাদ সম্মেলনে শহীদ ও জুলাই যোদ্ধা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম
জুলাই বিপ্লবীদের অন্তর্ভুক্ত করেই আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান
মো: সিমান্ত তালুকদার
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
জুলাই বিপ্লবে অংশ নেয়া শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের অন্তর্ভুক্ত করে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছে শহীদ ও জুলাই যোদ্ধা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা প্রধানমন্ত্রীর প্রতি এ আহ্বান জানান।
বক্তারা বলেন, জুলাইয়ের আত্মত্যাগকে মূল্যায়ন না করে ভবিষ্যতের রাষ্ট্র কাঠামো গড়া হলে তা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক হবে। তাদের অভিযোগ, জুলাই সনদের বিষয়ে নীতিগতভাবে একমত হওয়ার পরও গণভোট নিয়ে মতৈক্যের অভাব সৃষ্টি করা হচ্ছে, যা আন্দোলনের চেতনা থেকে দূরত্ব তৈরির একটি কৌশল।
তারা বলেন, আপনারা একদিকে জুলাই সনদের সঙ্গে একমত হচ্ছেন, অন্যদিকে গণভোট নিয়ে ভিন্ন কথা বলছেন—এটি আমাদের সঙ্গে দূরত্ব তৈরির প্রয়াস। এ দ্বৈত অবস্থান পরিহার করা উচিত।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তারা বলেন, আগামীর বাংলাদেশ গঠনে আপনার সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি। তবে সে স্বপ্ন বাস্তবায়নে জুলাইয়ের আহত যোদ্ধা, শহীদ পরিবার ও বিপ্লবীদের সঙ্গে নিয়েই এগিয়ে যাবার আহ্বান জানাচ্ছি।
তারা আরো বলেন, এ বিপ্লব কী সংবিধান মেনে হয়েছিল? যদি না হয়ে থাকে, তাহলে এখন কেন সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে? জুলাইয়ের আন্দোলনই বর্তমান পরিবর্তনের ভিত্তি। সেই ভিত্তিকে যথাযথ মূল্যায়ন না করে অবজ্ঞা করা হলে তা শহীদদের আত্মত্যাগকে অস্বীকার করার শামিল হবে।
শুধুমাত্র একটি সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের সন্তানরা জীবন দেয়নি উল্লেখ করে তারা বলেন, জুলাই শহীদ ও আহতদের ত্যাগের বিনিময়ে যদি সনদের বাস্তবায়ন না হয়, তাহলে আমরা শহীদ পরিবার ও আহতরা আবারও রাজপথে নামতে বাধ্য হব।
সংবাদ সম্মেলন থেকে আগামীকাল গোলটেবিল বৈঠক ও ৭ এপ্রিল শহীদ হাদী চত্বরে সমাবেশ ও অবস্থান কর্মসূচী পালনের ঘোষণা দেয়া হয়।
এ সময় জুলাই আন্দোলনে শহীদ রমিজউদ্দিনের পিতা রকিবুল ইসলাম, সর্বকনিষ্ঠ শহীদ জাবের ইব্রাহিমের পিতা কবির হোসেনসহ সংগঠনের বিভিন্ন নেতারা অংশ নেন।
নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান।
শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ একজন আটক
সর্বশেষ আপডেট -- গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংসতা এমপি সেলিমের বাড়ি ও
খুলনায় বাবাকে বাঁচাতে গিয়ে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ছেলে
নেত্রকোনায় খনন ও দখল দূষণের শিকার এক সময়ের খরস্রোতা ঐতিহ্যবাহী মগড়া নদী
শেরপুরে জীবনের নিরাপত্তা চেয়ে ১৭ পরিবারের মানববন্ধন শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিল দুর্বৃত্তরা
কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার
সিরাজগঞ্জের তিনটি উপজেলায় পাকা সড়কে কাদা মাটির প্রলেপ, দুর্ঘটনার আশস্ক
কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
নবীনগরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড
নেত্রকোনার হাওরে ফসলহানির পর এবার বিদ্যালয়ের ‘ফি-বাণিজ্য’, দিশেহারা অভিভাবকরা
বারহাট্টায় তীব্র জনবল সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম, জোড়াতালিতে চলছে অফিস
মনিগ্রামে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
বারহাট্টায় কেন্দ্রীয় আ.লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব
রাজনৈতিক উত্তেজনার পর টুঙ্গিপাড়ায় ফিরছে স্বস্তির পরিবেশ
ঘূর্ণিঝড়ের প্রভাবে সিরাজগঞ্জে বৃষ্টি ও ঘন কুয়াশা, বাড়ছে শীতের অনুভূতি
সূর্যের দেখা নেই দুই দিন, কুড়িগ্রামে বাড়ছে শীতের অনুভূতি
বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে কারসাজি
নবীনগরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১
লালমনিরহাটে কাজীদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত
কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড
খুলনা জিলা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল
মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার
কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু
আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের অভিযানে ৭৯ বোতল ইস্কাফসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রাম জেলা পুলিশের ০২ জন সদস্যের পদোন্নতি ও র্যাংক ব্যাজ পরিধান
দামুড়হুদায় ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১০ দামুড়হুদা :(১৬-১১-২০২৬)