মোঃ সিমান্ত তালুকদার ১০ নভেম্বার ২০২৬ ০২:০৩ পি.এম
জুলাই
সংবাদ সম্মেলনে রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম বাদশা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ বৈষম্য, অন্যায়, নিপীড়ন ও স্বৈরাচারমুক্ত একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। কিন্তু সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এখনো অনেক ঘাটতি রয়েছে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সুচিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান এবং শহীদ পরিবারগুলোর সম্মানজনক রাষ্ট্রীয় সহায়তা ও আইনি নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে গ্রেফতারকৃত সকল সহযোদ্ধাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী এবং সম্মুখসারিতে থেকে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী যেসব সহযোদ্ধা বর্তমানে কারাবন্দি রয়েছেন, তাঁদের দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি। আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই গ্রেফতারকৃত আল নুর মোহাম্মদ আয়াস, মার্জিয়া খন্দকার রিমি, সাকিবুল হাসান, সুজন মিয়াসহ সকল সহযোদ্ধাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিয়ে তাঁদের মুক্ত বাতাসে ফিরিয়ে দিন। যাঁদের সাহস, নেতৃত্ব ও আত্মত্যাগে গণঅভ্যুত্থান সফলতার মুখ দেখেছে, তাঁদের কারাবন্দি রেখে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হতে পারে না। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা অবশ্যই প্রচলিত আইনে নিরপেক্ষভাবে নিষ্পত্তি করতে হবে; তবে কোনো সহযোদ্ধা যেন অন্যায় হয়রানি বা রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন, তা সরকারকে নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে জুলাই আন্দোলনের অংশীজনদের বসতবাড়িতে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন, তাঁদের বাড়িঘর ও পরিবারের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে। একটি স্বাধীন দেশে রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো নাগরিকের বসতবাড়িতে হামলা, লুটপাট কিংবা অগ্নিসংযোগের ঘটনা বরদাশত করা যায় না। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা ও ক্ষতিপূরণ এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনে গুপ্তভাবে প্রবেশ করে লীগের সন্ত্রাসী হামলায় পোশাকশ্রমিক তৌফিক হোসেন হত্যার অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুহাম্মদ শাহ্ আলম বাদশা বলেন, চাঁদাবাজি, দখলদারত্ব, সন্ত্রাস ও অপরাধ দমনে সরকারকে দল-মতনির্বিশেষে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি গ্যাস ও জ্বালানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, আমরা কোনো সংঘাত বা প্রতিহিংসার রাজনীতি চাই না আমরা চাই ন্যায়বিচার, আইনের শাসন, নাগরিকের নিরাপত্তা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা। জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পদ নয়, এটি এ দেশের মানুষের আত্মত্যাগের ইতিহাস। সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।
পরিশেষে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গ্রেফতারকৃত জুলাই যোদ্ধা ও সহযোদ্ধাদের দ্রুত নিঃশর্ত মুক্তি, জুলাই আন্দোলনের অংশীজনদের নিরাপত্তা এবং হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনাসহ জনগণের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক তুহিন ফরাজি, সহ-সভাপতি (শহীদ সোহেল রানার ছোট ভাই) আলভি নাবিল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহসিন সারোয়ার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু হাসান, নির্বাহী সদস্য তামিম হাসান, ইসরান হোসেন প্রমুখ।
মো: সিমান্ত তালুকদার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এবং ঢাকা থেকে নিয়মিত প্রকাশিত সংবাদ মাধ্যম "আধুনিক সংবাদ" পত্রিকার একজন সক্রিয় গণমাধ্যম ও মানবাধিকার কর্মী । "সৌদি আরব প্রতিনিধি" হিসেবে সুনামের সহিত কাজ করে যাচ্ছি।
বিশেষ করে ভুক্তভোগী প্রবাসীদের পাশে থেকে অভিযোগ অনুযায়ী তাহাদের সহায়তার জন্য কাজ করে যাচ্ছি। বর্তমানে আমার এই কাজকে ব্যাহত করার জন্য কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাকে হেও প্রতিপন্ন ও বিতর্কিত করার উদ্দেশ্যে মিথ্যা, বানোয়াট মানহীনকর উক্তি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার সহ ৩ মিডিয়াতে হুমকি প্রদান করে আসছে। আমি ফেইসবুক পেইজে "প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ" মাধ্যমে সকল আপডেট দিচ্ছি সেখানেও অপপ্রচার চালানো অব্যাহত রয়েছে। আমার পরিচিত এবং দেশ ও প্রবাসে অবস্থিত সদস্য এবং শুভানুধ্যায়ী সকলের দৃষ্টি আকর্ষণ করছি।
আমার নামে ২৩ অক্টোবর "দৈনিক বাংলার সংবাদ" নামে অনলাইন পোর্টালে মানহানিকর বাক্য ব্যবহার করে সংবাদ প্রকাশ সহ ২ লাখ ৪০ হাজার টাকা আত্নসাতের মিথ্যা অভিযোগ তুলে প্রকাশ করা হয়েছে। আমাকে ভুয়া সাংবাদিক এবং মানবাধিকারকর্মী বলে অপপ্রচার চালানো হচ্ছে । উল্লেখিত সংস্থা এনপিএস ও আধুনিক সংবাদ পত্রিকার জন্য মানহানি ও আপমানজনক।
কারন, এনপিএস একটি সরকারি নিবন্ধন প্রাপ্ত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা এবং আধুনিক সংবাদ পত্রিকাটি একটি ডিক্লারেশন প্রাপ্ত পত্রিকা ।
কোন প্রকারের তথ্য প্রমাণ ছাড়া সৌদি আরব প্রবাসী সেলিম রানা মিথ্যা বানোয়াট ও মানহানিকর ভিত্তিহীন সংবাদ প্রচার করে সংস্থা ও পত্রিকার ক্ষতিসাধন করে যাচ্ছে। যাহা আইনত দন্দনীয় অপরাধ ।
এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। একই সাথে সকল শুভানুধ্যায়ীদেরকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানাচ্ছি।
আসুন নিজে আইন মেনে চলি এবং অপরকে আইন মানতে সহযোগিতা করি ।
নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান।
শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ একজন আটক
সর্বশেষ আপডেট -- গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংসতা এমপি সেলিমের বাড়ি ও
খুলনায় বাবাকে বাঁচাতে গিয়ে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ছেলে
নেত্রকোনায় খনন ও দখল দূষণের শিকার এক সময়ের খরস্রোতা ঐতিহ্যবাহী মগড়া নদী
শেরপুরে জীবনের নিরাপত্তা চেয়ে ১৭ পরিবারের মানববন্ধন শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিল দুর্বৃত্তরা
কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার
সিরাজগঞ্জের তিনটি উপজেলায় পাকা সড়কে কাদা মাটির প্রলেপ, দুর্ঘটনার আশস্ক
কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
নবীনগরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড
নেত্রকোনার হাওরে ফসলহানির পর এবার বিদ্যালয়ের ‘ফি-বাণিজ্য’, দিশেহারা অভিভাবকরা
বারহাট্টায় তীব্র জনবল সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম, জোড়াতালিতে চলছে অফিস
মনিগ্রামে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
বারহাট্টায় কেন্দ্রীয় আ.লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব
রাজনৈতিক উত্তেজনার পর টুঙ্গিপাড়ায় ফিরছে স্বস্তির পরিবেশ
ঘূর্ণিঝড়ের প্রভাবে সিরাজগঞ্জে বৃষ্টি ও ঘন কুয়াশা, বাড়ছে শীতের অনুভূতি
সূর্যের দেখা নেই দুই দিন, কুড়িগ্রামে বাড়ছে শীতের অনুভূতি
বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে কারসাজি
নবীনগরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১
লালমনিরহাটে কাজীদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত
কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড
খুলনা জিলা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল
মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার
কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু
আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের অভিযানে ৭৯ বোতল ইস্কাফসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রাম জেলা পুলিশের ০২ জন সদস্যের পদোন্নতি ও র্যাংক ব্যাজ পরিধান
দামুড়হুদায় ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১০ দামুড়হুদা :(১৬-১১-২০২৬)