রবিবার ২২ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ

হালিম সৈকত, (তিতাস) কুমিল্লা।। ০৬ নভেম্বার ২০২৬ ১০:৩৫ পি.এম

কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ

​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ

হালিম সৈকত, (তিতাস) কুমিল্লা।। 

​কুমিল্লার তিতাস উপজেলায় কুরআন-সুন্নাহর পরিপন্থী কর্মকাণ্ড ও কথিত পীরের নানা অনাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে দক্ষিণ বলরামপুর প্রাইমারী স্কুলসংলগ্ন পুকুরপাড়ে এলাকার সর্বস্তরের তৌহিদী জনতা ও ওলামায়ে কেরামের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​বিক্ষোভ সমাবেশে বক্তাদের বক্তব্য ও অভিযোগ: 
​বলরামপুর গ্রামের সর্বস্তরের তৌহিদী জনতা ও ওলামায়ে কেরামের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন আব্দুর রব ভূইয়া। তিতাস উপজেলা উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মুফতি নূরুল ইসলাম নদভী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কাপাশকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের পরিচালনায় সমাবেশে আরও জোরালো বক্তব্য রাখেন মাওলানা মীর তফাজ্জল হোসেন, মাওলানা ইউসূফ জামিল, মাওলানা তৌফিক খন্দকার এবং ইসলামী যুব আন্দোলন তিতাস উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।

​সমাবেশে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে মাসুদ উদ্দিন পাপ্পু, ইসলামী ছাত্র আন্দোলন পশ্চিম অঞ্চলের সাংগঠনিক সম্পাদক আবু বকর ও শামীম ভূইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ অংশ নেন।

​বক্তারা স্থানীয় মুকবুল হোসেনকে ‘কথিত পীর’ ও ‘ভণ্ড’ হিসেবে আখ্যায়িত করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের সুনির্দিষ্ট অভিযোগগুলোর মধ্যে রয়েছে:
 মুকবুল হোসেন পবিত্র কুরআন ও সুন্নাহর বিধানের বাইরে গিয়ে নানা ধরনের শিরকি কর্মকাণ্ড পরিচালনা করছেন।

​ওরশের নামে অপসংস্কৃতি: ওরশের নামে এলাকায় ভণ্ডামি ও অনৈসলামিক কার্যকলাপ চালানো হচ্ছে। নামাজ ও হাদিসের বিরুদ্ধে আপত্তিকর কথাবার্তা বলা হচ্ছে।
​বক্তারা অভিযোগ করেন যে, মুকবুল হোসেনের দরবারে নারীরা এসে তাকে সিজদা করছেন, যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ ও গুরুতর অপরাধ।

​বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড তিতাসের মাটিতে বরদাশত করা হবে না। অবিলম্বে এসব বিতর্কিত কার্যক্রম বন্ধ করে তাকে সঠিক দ্বীনের পথে ফিরে আসার আহ্বান জানান তারা।

​অন্যদিকে, বিক্ষুব্ধ জনতার আনীত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মুকবুল হোসেন। নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, "আমি নামাজ, রোজা, কুরআন ও হাদিসের বিরুদ্ধে নই। আমি নিয়মিত নামাজ আদায় করি; তবে অসুস্থতার কারণে মসজিদে যাওয়া হয় না। সিজদা কেবল মহান আল্লাহ পাকের জন্যই নির্ধারিত, কেউ আমাকে সিজদা করবে কেন? আমি কোনো ইসলামবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত নই। আল্লাহ সকলকে হেফাজত করুন।"

​এলাকায় ধর্মীয় মূল্যবোধ রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় সচেতন মহল বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।

আরও খবর

news image

নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান।

news image

শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ একজন আটক

news image

সর্বশেষ আপডেট -- গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংসতা এমপি সেলিমের বাড়ি ও

news image

খুলনায় বাবাকে বাঁচাতে গিয়ে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ছেলে

news image

নেত্রকোনায় খনন ও দখল দূষণের শিকার এক সময়ের খরস্রোতা ঐতিহ্যবাহী মগড়া নদী

news image

শেরপুরে জীবনের নিরাপত্তা চেয়ে ১৭ পরিবারের মানববন্ধন শেরপুর (বগুড়া) প্রতিনিধি :

news image

গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিল দুর্বৃত্তরা

news image

কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

news image

সিরাজগঞ্জের তিনটি উপজেলায় পাকা সড়কে কাদা মাটির প্রলেপ, দুর্ঘটনার আশস্ক

news image

কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ

news image

নবীনগরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

news image

কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড

news image

নেত্রকোনার হাওরে ফসলহানির পর এবার বিদ্যালয়ের ‘ফি-বাণিজ্য’, দিশেহারা অভিভাবকরা

news image

বারহাট্টায় তীব্র জনবল সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম, জোড়াতালিতে চলছে অফিস

news image

মনিগ্রামে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

news image

বারহাট্টায় কেন্দ্রীয় আ.লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব

news image

রাজনৈতিক উত্তেজনার পর টুঙ্গিপাড়ায় ফিরছে স্বস্তির পরিবেশ

news image

ঘূর্ণিঝড়ের প্রভাবে সিরাজগঞ্জে বৃষ্টি ও ঘন কুয়াশা, বাড়ছে শীতের অনুভূতি

news image

সূর্যের দেখা নেই দুই দিন, কুড়িগ্রামে বাড়ছে শীতের অনুভূতি ‎

news image

বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে  কারসাজি

news image

নবীনগরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১

news image

লালমনিরহাটে কাজীদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত

news image

কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড

news image

খুলনা জিলা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল

news image

মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার

news image

কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

news image

আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা

news image

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের অভিযানে ৭৯ বোতল ইস্কাফসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার

news image

কুড়িগ্রাম জেলা পুলিশের ০২ জন সদস্যের পদোন্নতি ও র‍্যাংক ব্যাজ পরিধান

news image

দামুড়হুদায় ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১০ দামুড়হুদা :(১৬-১১-২০২৬)