রবিবার ২২ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বেলকুচিতে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন ভবন উদ্বোধন, এমপি আলিমকে সংবর্ধনা -

মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জঃ ১০ অক্টোবার ২০২৬ ১২:০৪ পি.এম

বেলকুচিতে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন ভবন উদ্বোধন, এমপি আলিমকে সংবর্ধনা - বেলকুচিতে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন ভবন উদ্বোধন, এমপি আলিমকে সংবর্ধনা -

বেলকুচিতে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন ভবন উদ্বোধন, এমপি আলিমকে সংবর্ধনা -

 

শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া শোনেন সংসদ সদস্য, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষককল্যাণে কাজ করার আশ্বাস

 

মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জঃ

 

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নতুন ভবনের শুভ উদ্বোধন ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খান আলিমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৯টায় বেলকুচি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ভবন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খান আলিম।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।

 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শাহনাজ প্রধান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন এবং বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোক্তারুজ্জামান।

 

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন ভূঁইয়া, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান সরকার, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন এবং সাবেক বেলকুচি পৌর আহ্বায়ক আলহাজ্ব আলতাফ হোসেন প্রামাণিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ।

 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা তাঁদের পেশাগত সমস্যা, দাবি-দাওয়া এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের বিভিন্ন বিষয় প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খান আলিমের কাছে তুলে ধরেন।

 

এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাঁরা সমাজের অত্যন্ত সম্মানিত ব্যক্তি। একটি শিক্ষিত, সচেতন ও উন্নত জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষকদের কল্যাণ ও পেশাগত উন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকার ইতোমধ্যে নতুন পে-স্কেল ঘোষণা করেছে। ভবিষ্যতেও শিক্ষকদের উন্নয়ন, মর্যাদা বৃদ্ধি এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

 

বেলকুচি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন ভবনের উদ্বোধন ও সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদানের মধ্য দিয়ে শিক্ষকসমাজের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

 

নতুন এ ভবনটি উপজেলার প্রাথমিক শিক্ষকদের পারস্পরিক যোগাযোগ, মতবিনিময়, পেশাগত উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি শিক্ষকসমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ক্ষেত্রেও ভবনটি কার্যকর ভূমিকা পালন করবে।

 

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে সাংস্কৃতিক আয়োজন করা হয়। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষকসমাজের প্রতিনিধিরা পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে অনুষ্ঠানটি উপভোগ করেন।

 

বেলকুচি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরও খবর

news image

নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান।

news image

শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ একজন আটক

news image

সর্বশেষ আপডেট -- গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংসতা এমপি সেলিমের বাড়ি ও

news image

খুলনায় বাবাকে বাঁচাতে গিয়ে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ছেলে

news image

নেত্রকোনায় খনন ও দখল দূষণের শিকার এক সময়ের খরস্রোতা ঐতিহ্যবাহী মগড়া নদী

news image

শেরপুরে জীবনের নিরাপত্তা চেয়ে ১৭ পরিবারের মানববন্ধন শেরপুর (বগুড়া) প্রতিনিধি :

news image

গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিল দুর্বৃত্তরা

news image

কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

news image

সিরাজগঞ্জের তিনটি উপজেলায় পাকা সড়কে কাদা মাটির প্রলেপ, দুর্ঘটনার আশস্ক

news image

কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ

news image

নবীনগরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

news image

কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড

news image

নেত্রকোনার হাওরে ফসলহানির পর এবার বিদ্যালয়ের ‘ফি-বাণিজ্য’, দিশেহারা অভিভাবকরা

news image

বারহাট্টায় তীব্র জনবল সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম, জোড়াতালিতে চলছে অফিস

news image

মনিগ্রামে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

news image

বারহাট্টায় কেন্দ্রীয় আ.লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব

news image

রাজনৈতিক উত্তেজনার পর টুঙ্গিপাড়ায় ফিরছে স্বস্তির পরিবেশ

news image

ঘূর্ণিঝড়ের প্রভাবে সিরাজগঞ্জে বৃষ্টি ও ঘন কুয়াশা, বাড়ছে শীতের অনুভূতি

news image

সূর্যের দেখা নেই দুই দিন, কুড়িগ্রামে বাড়ছে শীতের অনুভূতি ‎

news image

বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে  কারসাজি

news image

নবীনগরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১

news image

লালমনিরহাটে কাজীদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত

news image

কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড

news image

খুলনা জিলা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল

news image

মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার

news image

কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

news image

আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা

news image

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের অভিযানে ৭৯ বোতল ইস্কাফসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার

news image

কুড়িগ্রাম জেলা পুলিশের ০২ জন সদস্যের পদোন্নতি ও র‍্যাংক ব্যাজ পরিধান

news image

দামুড়হুদায় ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১০ দামুড়হুদা :(১৬-১১-২০২৬)