রবিবার ২২ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

দামুড়হুদায় আইনশৃঙ্খলা ও দুর্গাপূজার প্রস্তুতি সভায় ডিসি লুৎফুন নাহার-শিক্ষার্থীদের মোবাইল ফোন বিদ্যালয়ে আনা বন্ধ, ২০টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন

দামুড়হুদায় আইনশৃঙ্খলা ও দুর্গাপূজার প্রস্তুতি সভায় ডিসি লুৎফুন নাহার-শিক্ষার্থীদের মোবাইল ফোন বিদ্যালয়ে আনা বন্ধ, ২০টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন দামুড়হুদায় আইনশৃঙ্খলা ও দুর্গাপূজার প্রস্তুতি সভায় ডিসি লুৎফুন নাহার-শিক্ষার্থীদের মোবাইল ফোন বিদ্যালয়ে আনা বন্ধ, ২০টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন

দামুড়হুদায় আইনশৃঙ্খলা ও দুর্গাপূজার প্রস্তুতি সভায় ডিসি লুৎফুন নাহার-শিক্ষার্থীদের মোবাইল ফোন বিদ্যালয়ে আনা বন্ধ, ২০টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন

 

 

দামুড়হুদা অফিস : চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার। সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার শিক্ষার্থীদের মোবাইল ফোনে আসক্তি কমাতে অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোরভাবে নজরদারি করতে হবে। এ বিষয়ে অভিভাবকদেরও সচেতন হতে হবে। 

 

তিনি আরও বলেন, দশম শ্রেণির শিক্ষার্থীদের একটি অংশের উপস্থিতি ও অংশগ্রহণ কম থাকায় তাদের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন। যথাযথ তদারকি না করলে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিতভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। শিক্ষকরা শিক্ষার্থীদের দ্বিতীয় অভিভাবকের মতো, তাই শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে শিক্ষক ও অভিভাবক উভয়কেই সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। সভায় আইনশৃঙ্খলা বিষয়ে দামুড়হুদা ও দর্শনা থানার অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলেন এবং পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী, গ্রাম পুলিশ সহ প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকে তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য নির্দেশনা প্রদান করেন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ও শৃঙ্খলা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের বিভিন্ন দিক নিয়ে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

 

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন, দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, বীর মুক্তিযোদ্ধা ও দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, জামায়াতে ইসলামীর দামুড়হুদা থানা আমির নায়েব আলী, সেক্রেটারি আবেদ উদ দৌলা টিটন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান, একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামসুজ্জোহা পলাশ, দর্শনা প্রেসক্লাব সভাপতি ইকরামুল হক পিপুল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইফুন নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, দামুড়হুদা শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির

সভাপতি সঞ্জয় হালদার, সাধারণ সম্পাদক শোভন দাস, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

 

সভায় জানানো হয়, দামুড়হুদা উপজেলায় মোট ২২টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে ২০টি মণ্ডপে এ বছর শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সব পূজামণ্ডপে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সভায় সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

 

মোঃ আমিনুল ইসলাম (চঞ্চল) 

চুয়াডাঙ্গা দামুড়হুদা প্রতিনিধি

আরও খবর

news image

নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান।

news image

শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ একজন আটক

news image

সর্বশেষ আপডেট -- গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংসতা এমপি সেলিমের বাড়ি ও

news image

খুলনায় বাবাকে বাঁচাতে গিয়ে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ছেলে

news image

নেত্রকোনায় খনন ও দখল দূষণের শিকার এক সময়ের খরস্রোতা ঐতিহ্যবাহী মগড়া নদী

news image

শেরপুরে জীবনের নিরাপত্তা চেয়ে ১৭ পরিবারের মানববন্ধন শেরপুর (বগুড়া) প্রতিনিধি :

news image

গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিল দুর্বৃত্তরা

news image

কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

news image

সিরাজগঞ্জের তিনটি উপজেলায় পাকা সড়কে কাদা মাটির প্রলেপ, দুর্ঘটনার আশস্ক

news image

কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ

news image

নবীনগরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

news image

কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড

news image

নেত্রকোনার হাওরে ফসলহানির পর এবার বিদ্যালয়ের ‘ফি-বাণিজ্য’, দিশেহারা অভিভাবকরা

news image

বারহাট্টায় তীব্র জনবল সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম, জোড়াতালিতে চলছে অফিস

news image

মনিগ্রামে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

news image

বারহাট্টায় কেন্দ্রীয় আ.লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব

news image

রাজনৈতিক উত্তেজনার পর টুঙ্গিপাড়ায় ফিরছে স্বস্তির পরিবেশ

news image

ঘূর্ণিঝড়ের প্রভাবে সিরাজগঞ্জে বৃষ্টি ও ঘন কুয়াশা, বাড়ছে শীতের অনুভূতি

news image

সূর্যের দেখা নেই দুই দিন, কুড়িগ্রামে বাড়ছে শীতের অনুভূতি ‎

news image

বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে  কারসাজি

news image

নবীনগরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১

news image

লালমনিরহাটে কাজীদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত

news image

কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড

news image

খুলনা জিলা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল

news image

মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার

news image

কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

news image

আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা

news image

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের অভিযানে ৭৯ বোতল ইস্কাফসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার

news image

কুড়িগ্রাম জেলা পুলিশের ০২ জন সদস্যের পদোন্নতি ও র‍্যাংক ব্যাজ পরিধান

news image

দামুড়হুদায় ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১০ দামুড়হুদা :(১৬-১১-২০২৬)