ফাতিমা আক্তার মিম কাঠালিয়া সংবাদদাতা ২৯ সেপ্টেম্বার ২০২৬ ০৪:০৫ এ.এম
বদলে যাচ্ছে ছৈলার চর: এবার গড়ে উঠবে 'সাংস্কৃতিক ভিলেজ'
‘ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটনকে নতুনভাবে সাজানো’—এই প্রতিপাদ্য সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে উপজেলার অন্যতম দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র 'ছৈলার চরে' জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় ছৈলার চরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "ছৈলার চরকে কেবল সাধারণ পর্যটনকেন্দ্র নয়, বরং একটি 'সাংস্কৃতিক ভিলেজ' হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটিকে দৃষ্টিনন্দন ও আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত পর্যটন স্পট হিসেবে উন্নত করা হলে দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করা সম্ভব হবে এবং জেলার সার্বিক পর্যটন খাতের ব্যাপক প্রসার ঘটবে।"
কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী ওমর ফারুক।
সভায় উপস্থিত অন্যান্য বক্তারা উল্লেখ করেন যে, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে জেলার পর্যটন কেন্দ্রগুলোকে সাজানো গেলে স্থানীয় অর্থনীতি গতিশীল হবে এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। এ জন্য দ্রুত অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও আধুনিক সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেন তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নীরোদ বরন জয়ধর, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ কে এম নিলয় পাশা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমানুল্লাহ সরকার, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক দিলারা খানম, রাজাপুর ইউএনও রিফাত আরা মৌরি এবং ঝালকাঠি সদর ইউএনও সেগুফতা মেহনাজ।
এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পর্যটন উন্নয়ন কমিটির সদস্য, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সুধীজন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান।
শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ একজন আটক
সর্বশেষ আপডেট -- গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংসতা এমপি সেলিমের বাড়ি ও
খুলনায় বাবাকে বাঁচাতে গিয়ে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ছেলে
নেত্রকোনায় খনন ও দখল দূষণের শিকার এক সময়ের খরস্রোতা ঐতিহ্যবাহী মগড়া নদী
শেরপুরে জীবনের নিরাপত্তা চেয়ে ১৭ পরিবারের মানববন্ধন শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিল দুর্বৃত্তরা
কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার
সিরাজগঞ্জের তিনটি উপজেলায় পাকা সড়কে কাদা মাটির প্রলেপ, দুর্ঘটনার আশস্ক
কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
নবীনগরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড
নেত্রকোনার হাওরে ফসলহানির পর এবার বিদ্যালয়ের ‘ফি-বাণিজ্য’, দিশেহারা অভিভাবকরা
বারহাট্টায় তীব্র জনবল সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম, জোড়াতালিতে চলছে অফিস
মনিগ্রামে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
বারহাট্টায় কেন্দ্রীয় আ.লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব
রাজনৈতিক উত্তেজনার পর টুঙ্গিপাড়ায় ফিরছে স্বস্তির পরিবেশ
ঘূর্ণিঝড়ের প্রভাবে সিরাজগঞ্জে বৃষ্টি ও ঘন কুয়াশা, বাড়ছে শীতের অনুভূতি
সূর্যের দেখা নেই দুই দিন, কুড়িগ্রামে বাড়ছে শীতের অনুভূতি
বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে কারসাজি
নবীনগরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১
লালমনিরহাটে কাজীদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত
কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড
খুলনা জিলা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল
মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার
কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু
আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের অভিযানে ৭৯ বোতল ইস্কাফসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রাম জেলা পুলিশের ০২ জন সদস্যের পদোন্নতি ও র্যাংক ব্যাজ পরিধান
দামুড়হুদায় ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১০ দামুড়হুদা :(১৬-১১-২০২৬)