রবিবার ২২ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

গোপালগঞ্জ জেলা আইনজীবি সমিতির নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন 

লুৎফর গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলা আইনজীবি সমিতির নতুন ভবন নির্মাণ উপলক্ষে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে আজ শনিবার। 

দুপুর একটার দিকে প্রধান অতিথি গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ভিত্তি প্রস্তর স্থাপন করে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। সেখানে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা.কেএম বাবর ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । এসময় অন্যান্যের মধ্যে বিচারকবৃন্দ,জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন গোপালগঞ্জ কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান। 

পরে আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা বিএনপি'র সদস্য সচিব ও জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. আবুল খায়েরের সভাপতিত্বে এবং জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক অ্যাড.এমএ আলম সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন, আমি গোপালগঞ্জের ছেলে। গোপালগঞ্জ নিয়ে কেউ কটাক্ষ করলে আমিও কষ্ট পাই। অনেকে বলেন বিগত সময়ে গোপালগঞ্জের ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি যদি পারতাম তাহলে তাদের এনে এই আইনজীবী ভবন দেখাতাম। দেখলে তারা বুঝতে পারতেন গোপালগঞ্জের তেমন উন্নয়ন হয়নি। 

আদালতের বিজ্ঞ বিচারকদের উদ্দেশ্যে আইন প্রণেতা সেলিমুজ্জামান আরও বলেন, আপনারা নিরপেক্ষ বিচার কাজ পরিচালনা করবেন। আওয়ামী লীগ সরকারের সময় আমার নামে ৫৭ টি মামলা হয়েছিল। আমি জানি এর কষ্ট কি। নিরপরাধ ব্যাক্তিরা যেন সুবিচার পায় সে বিষয়টি আপনারা দেখবেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা.কেএম বাবর ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী। সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামচুল হক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য বিচারকবৃন্দ, জেলা বিএনপি আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক শরীফ রাফিকুজ্জামান প্রমুখ।

আরও খবর

news image

নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান।

news image

শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ একজন আটক

news image

সর্বশেষ আপডেট -- গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংসতা এমপি সেলিমের বাড়ি ও

news image

খুলনায় বাবাকে বাঁচাতে গিয়ে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ছেলে

news image

নেত্রকোনায় খনন ও দখল দূষণের শিকার এক সময়ের খরস্রোতা ঐতিহ্যবাহী মগড়া নদী

news image

শেরপুরে জীবনের নিরাপত্তা চেয়ে ১৭ পরিবারের মানববন্ধন শেরপুর (বগুড়া) প্রতিনিধি :

news image

গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিল দুর্বৃত্তরা

news image

কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

news image

সিরাজগঞ্জের তিনটি উপজেলায় পাকা সড়কে কাদা মাটির প্রলেপ, দুর্ঘটনার আশস্ক

news image

কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ

news image

নবীনগরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

news image

কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড

news image

নেত্রকোনার হাওরে ফসলহানির পর এবার বিদ্যালয়ের ‘ফি-বাণিজ্য’, দিশেহারা অভিভাবকরা

news image

বারহাট্টায় তীব্র জনবল সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম, জোড়াতালিতে চলছে অফিস

news image

মনিগ্রামে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

news image

বারহাট্টায় কেন্দ্রীয় আ.লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব

news image

রাজনৈতিক উত্তেজনার পর টুঙ্গিপাড়ায় ফিরছে স্বস্তির পরিবেশ

news image

ঘূর্ণিঝড়ের প্রভাবে সিরাজগঞ্জে বৃষ্টি ও ঘন কুয়াশা, বাড়ছে শীতের অনুভূতি

news image

সূর্যের দেখা নেই দুই দিন, কুড়িগ্রামে বাড়ছে শীতের অনুভূতি ‎

news image

বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে  কারসাজি

news image

নবীনগরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১

news image

লালমনিরহাটে কাজীদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত

news image

কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড

news image

খুলনা জিলা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল

news image

মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার

news image

কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

news image

আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা

news image

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের অভিযানে ৭৯ বোতল ইস্কাফসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার

news image

কুড়িগ্রাম জেলা পুলিশের ০২ জন সদস্যের পদোন্নতি ও র‍্যাংক ব্যাজ পরিধান

news image

দামুড়হুদায় ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১০ দামুড়হুদা :(১৬-১১-২০২৬)