মোঃ শহিদুল ইসলাম সিরাজগঞ্জঃ ৩০ আগষ্ট ২০২৬ ০৯:২৭ পি.এম
বেলকুচি উপজেলায় মাদক ও যানজট নিরসনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত -
বেলকুচি উপজেলায় মাদক ও যানজট নিরসনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত -
মোঃ শহিদুল ইসলাম সিরাজগঞ্জঃ
মাদকসেবী ও ব্যবসায়ীদের তালিকা তৈরির সিদ্ধান্ত, মুকুন্দগাঁতী বাজারের অবৈধ দোকান সরানোর উদ্যোগ
সিরাজগঞ্জের বেলকুচিতে মাদকের বিস্তার ও মুকুন্দগাঁতী বাজারের অসহনীয় যানজট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটি।
মাদক প্রতিরোধে মাদকসেবী ও ব্যবসায়ীদের এলাকাভিত্তিক তালিকা তৈরি, নিয়মিত অভিযান ও জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি বাজারের যানজট নিরসনে অবৈধ দোকানপাটের তালিকা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) বেলকুচি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন , উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।
সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বেলকুচিতে আগের তুলনায় মাদকের প্রবণতা বেড়েছে। মাদক প্রতিরোধে প্রতিটি ইউনিয়নে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর পাশাপাশি সভা-সেমিনার, প্রচার-প্রচারণা ও উঠান বৈঠকের মাধ্যমে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব আরোপ করা হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। তবে মাদক মামলায় আসামি গ্রেপ্তারের পর অনেক ক্ষেত্রে বাদী মামলা করতে বা সাক্ষ্য দিতে আগ্রহী না হওয়ায় আইনগত প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়। মাদকসহ সব ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় সংসদ সদস্য ৬৬-সিরাজগঞ্জ ৫ (বেলকুচি, চৌহালী, এনায়েতপুর ) আসনের এমপি আমিনুল ইসলাম খান বলেন, মাদক বর্তমানে সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। এটি নির্মূলে প্রশাসন বা পুলিশের একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়। দলমত–নির্বিশেষে সবাইকে নিয়ে সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
যানজট নিরসনে অবৈধ দোকানের তালিকা
বেলকুচির ব্যস্ততম বাজারগুলোর একটি মুকুন্দগাঁতী বাজারের যানজট নিয়েও সভায় আলোচনা হয়। যানজটের অন্যতম কারণ হিসেবে রাস্তার পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও যত্রতত্র যানবাহন দাঁড় করানোর বিষয়টি উঠে আসে।
এ কারণে রাস্তার পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের তালিকা তৈরি করে তাদের জন্য বিকল্প জায়গা নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি পণ্যবাহী ট্রাকের মালামাল ওঠানামার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ এবং ব্যস্ত সময়ে রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে লোড-আনলোড বন্ধের বিষয়ে আলোচনা হয়।
ভ্যান, অটোরিকশা, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন যত্রতত্র থামিয়ে যাত্রী ওঠানামা না করার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।
বাজারদর নিয়ন্ত্রণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধ
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিরোধে নিয়মিত বাজার তদারকির পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের ব্যবস্থা করার কথা বলা হয়।
এ ছাড়া ফসলি জমি থেকে রাতের আঁধারে মাটি কাটা এবং অনুমোদিত বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
সভায় চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধে পুলিশি টহল জোরদার, মহাসড়ক ও নৌপথে নজরদারি বৃদ্ধি এবং বেপরোয়া মোটরসাইকেল চালানো ও উচ্চ শব্দের পরিবর্তিত সাইলেন্সারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, যৌতুক, ইভটিজিং ও নারী-শিশু পাচার প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর সিদ্ধান্তও
কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ
ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি
বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান
বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডে মেয়র প্রার্থী আলহাজ্ব
দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে
আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির
ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ
নীলফামারীর চড়াইখোলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)
গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব: জিম্মি সেবাগ্রহীতারা, নেপথ্যে দালাল-সিন্ডিকেট
নৌযান আর মানুষের কোলাহলে আবার কি ছুটবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী
খোলা বার্তায় সংবাদ প্রকাশের পর সাত দিনের ধার করা হুইলচেয়ারের পর এবার নিজের হুইলচেয়ার পেলেন রায়গঞ্জের আবুল কালাম
দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জনপ্রিয়তায় সবার চেয়ে এগিয়ে মেম্বার প্রার্থী এস. এম. দেলোয়ার হোসেন
রাজাপুরের তৃণমূল নেতা-কর্মীরা "নাছিম সোহেল"-কে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেখতে চান
মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন
ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা
জেএফকে বিমানবন্দরে হাবিবুর রহমান সেলিম রেজাকে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির ফুলেল শুভেচ্ছা
গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি
বেলকুচিতে রাতের আঁধারে নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ,প্রায় ৬ লক্ষ টাকা ক্ষতির অভিযোগ -
নেত্রকোনায় ধান সংগ্রহে অনিয়ম: গুদাম কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি
বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু
কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী বাড়িতে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ আরম্ভ
৩৭ বছর ধরে ব্যবসা, কখনো পঁচা মাংস বিক্রি করিনি — সংবাদ সম্মেলনে আরাদন মিয়া
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
বান্দরবানের রুমায় কিশোরী ধর্ষণের অভিযোগে চার যুবক (আটক)
"ময়মনসিংহে জেলা প্রশাসকের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-
শিক্ষক সংকটের কারণে নিয়মিত ক্লাস হচ্ছে না নেত্রকোনা সরকারি কলেজে,শিক্ষক মাত্র দুজন