মোঃ শহিদুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ০৮ আগষ্ট ২০২৬ ০৪:৫১ পি.এম
পিড়ারচর নতুনপাড়ায় জাহানারা মজিবর আদর্শ পাঠাগার ও বিজ্ঞান ক্লাবের উদ্যোগে এক বিশাল ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত --
উপিড়ারচর নতুনপাড়ায় জাহানারা মজিবর আদর্শ পাঠাগার ও বিজ্ঞান ক্লাবের উদ্যোগে এক বিশাল ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত --
মোঃ শহিদুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের পিড়ারচর নতুনপাড়ায় জাহানারা মজিবর আদর্শ পাঠাগার ও বিজ্ঞান ক্লাবের উদ্যোগে শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় এক বিশাল জমকালো ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় মুখোমুখি হয়, সাগর কিং রূপনাই কালীবাড়ি ফুটবল একাদশ বনাম মুনসুর ব্রাদার্স এফসি ফুটবল একাদশ। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও জাহানারা মজিবর আদর্শ পাঠাগার ও বিজ্ঞান ক্লাবের সভাপতি, আলহাজ মো. মজিবর রহমান। সহ-সভাপতিত্ব করেন, দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, মো. মতিয়ার রহমান (বিএসসি)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. বনি আমিন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. জিয়াউর রহমান (মিলন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট ও ধুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. ইমতিয়াজ উদ্দিন, বেলকুচি উপজেলা তাঁতি দলের সাবেক সভাপতি মো. সেলিম খান লিটন, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. নূরে আলম সরকার, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. বাবর আলী সরকার, ধুকুরিয়াবেড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. শাহীন হোসেন, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুল বারেক মণ্ডল, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. ফজল মণ্ডল, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাসমত আলী, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন খান (আলো), বিশিষ্ট সমাজসেবক মো. হাবিবুর রহমান (হাবিব), মো. মাসুদ রানা (বিএসসি, এলএলবি), প্রবাসী সমাজসেবক মো. জুলফিকার আলী (ভুট্টো), বেনাপোল স্থলবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. সফিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মৃত্যুঞ্জয় এবং অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম, ধুকুরিয়াবেড়া ৭নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো. হোসেন আলী প্রামানিক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মো. মনিরুজ্জামান মনির ও মো. রিপন আল-মামুন। খেলা পরিচালনা কমিটিতে ছিলেন, আলমগীর হোসেন, পান্না সরকার, জুনায়েদ হোসেন পাপ্পু, ফরিদুল ইসলাম, রাব্বী ও সোহাগ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জাহানারা মজিবর আদর্শ পাঠাগার ও বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জেড এম তানজিলুর রহমান (সুইট)।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, মাদক ও অনলাইন জুয়া সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ
ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি
বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান
বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডে মেয়র প্রার্থী আলহাজ্ব
দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে
আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির
ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ
নীলফামারীর চড়াইখোলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)
গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব: জিম্মি সেবাগ্রহীতারা, নেপথ্যে দালাল-সিন্ডিকেট
নৌযান আর মানুষের কোলাহলে আবার কি ছুটবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী
খোলা বার্তায় সংবাদ প্রকাশের পর সাত দিনের ধার করা হুইলচেয়ারের পর এবার নিজের হুইলচেয়ার পেলেন রায়গঞ্জের আবুল কালাম
দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জনপ্রিয়তায় সবার চেয়ে এগিয়ে মেম্বার প্রার্থী এস. এম. দেলোয়ার হোসেন
রাজাপুরের তৃণমূল নেতা-কর্মীরা "নাছিম সোহেল"-কে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেখতে চান
মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন
ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা
জেএফকে বিমানবন্দরে হাবিবুর রহমান সেলিম রেজাকে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির ফুলেল শুভেচ্ছা
গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি
বেলকুচিতে রাতের আঁধারে নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ,প্রায় ৬ লক্ষ টাকা ক্ষতির অভিযোগ -
নেত্রকোনায় ধান সংগ্রহে অনিয়ম: গুদাম কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি
বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু
কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী বাড়িতে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ আরম্ভ
৩৭ বছর ধরে ব্যবসা, কখনো পঁচা মাংস বিক্রি করিনি — সংবাদ সম্মেলনে আরাদন মিয়া
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
বান্দরবানের রুমায় কিশোরী ধর্ষণের অভিযোগে চার যুবক (আটক)
"ময়মনসিংহে জেলা প্রশাসকের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-
শিক্ষক সংকটের কারণে নিয়মিত ক্লাস হচ্ছে না নেত্রকোনা সরকারি কলেজে,শিক্ষক মাত্র দুজন