মিনহাজুল হক বাপ্পী, লালমনিরহাট জেলা প্রতিনিধি ২৭ জুলাই ২০২৬ ১২:২১ এ.এম
আদিতমারীতে ফ্যামিলি কার্ড শুমারির আবেদনের সময় বাড়ল, পরীক্ষা ২৯ জুলাই
মিনহাজুল হক বাপ্পী, লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি বাস্তবায়নের লক্ষ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগের আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। একই সাথে নতুন আবেদনকারীদের পরীক্ষার তারিখ ও ভেন্যু ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
২৬ জুলাই (১১ শ্রাবণ ১৪৩৩) আদিতমারী উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সংশ্লিষ্ট কমিটির সদস্য-সচিব মোঃ সাইফুল্লাহ আল-মামুদ এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তির বিবরণ অনুযায়ী, সমাজসেবা অধিদপ্তর, ঢাকা-এর নির্দেশনা মোতাবেক যোগ্য প্রার্থীদের আবেদনের সময়সীমা আগামী ২৮ জুলাই ২০২৬ তারিখ বেলা ১২:০০ ঘটিকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের এই বর্ধিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নতুনদের পরীক্ষার সময়সূচি ও স্থান:
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আবেদনকারীদের লিখিত/মৌখিক পরীক্ষা আগামী ২৯ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় 'ইউনিয়ন ভিত্তিক উপজেলা পরিষদ অডিটোরিয়াম, আদিতমারী'-তে অনুষ্ঠিত হবে।
কর্তৃপক্ষ বিশেষভাবে সতর্ক করে জানিয়েছে, ইতিপূর্বে যারা এই পদের জন্য আবেদন করেছেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাদের পুনরায় আবেদন করার কোনো সুযোগ নেই। যদি কেউ নিয়মের ব্যত্যয় ঘটিয়ে পুনরায় আবেদন করেন, তবে তার পূর্বের ও বর্তমান—উভয় আবেদনই সরাসরি বাতিল বলে গণ্য করা হবে।
নিয়োগ ও পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আদিতমারী উপজেলা ও সমাজসেবা কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.aditmari.lalmonirhat.gov.bd / dss.aditmari.lalmonirhat.gov.bd), 'আদিতমারী উপজেলা প্রশাসন' ফেসবুক আইডি এবং সংশ্লিষ্ট অফিসের নোটিশ বোর্ড অনুসরণ করতে বলা হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা (০১৭১৭-৮৮০৬৪০) অথবা উপসহকারী প্রশাসনিক কর্মকর্তার (০১৭১২-৪৩৭৮৫৯) সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ
ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি
বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান
বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডে মেয়র প্রার্থী আলহাজ্ব
দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে
আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির
ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ
নীলফামারীর চড়াইখোলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)
গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব: জিম্মি সেবাগ্রহীতারা, নেপথ্যে দালাল-সিন্ডিকেট
নৌযান আর মানুষের কোলাহলে আবার কি ছুটবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী
খোলা বার্তায় সংবাদ প্রকাশের পর সাত দিনের ধার করা হুইলচেয়ারের পর এবার নিজের হুইলচেয়ার পেলেন রায়গঞ্জের আবুল কালাম
দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জনপ্রিয়তায় সবার চেয়ে এগিয়ে মেম্বার প্রার্থী এস. এম. দেলোয়ার হোসেন
রাজাপুরের তৃণমূল নেতা-কর্মীরা "নাছিম সোহেল"-কে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেখতে চান
মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন
ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা
জেএফকে বিমানবন্দরে হাবিবুর রহমান সেলিম রেজাকে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির ফুলেল শুভেচ্ছা
গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি
বেলকুচিতে রাতের আঁধারে নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ,প্রায় ৬ লক্ষ টাকা ক্ষতির অভিযোগ -
নেত্রকোনায় ধান সংগ্রহে অনিয়ম: গুদাম কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি
বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু
কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী বাড়িতে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ আরম্ভ
৩৭ বছর ধরে ব্যবসা, কখনো পঁচা মাংস বিক্রি করিনি — সংবাদ সম্মেলনে আরাদন মিয়া
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
বান্দরবানের রুমায় কিশোরী ধর্ষণের অভিযোগে চার যুবক (আটক)
"ময়মনসিংহে জেলা প্রশাসকের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-
শিক্ষক সংকটের কারণে নিয়মিত ক্লাস হচ্ছে না নেত্রকোনা সরকারি কলেজে,শিক্ষক মাত্র দুজন